Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আজানঃ মসজিদ ও ইমামের ডান দিকের ফযীলত

باب مَيْمَنَةِ الْمَسْجِدِ وَالإِمَامِ

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قُمْتُ لَيْلَةً أُصَلِّي عَنْ يَسَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذَ بِيَدِي أَوْ بِعَضُدِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَقَالَ بِيَدِهِ مِنْ وَرَائِي‏.‏

পরিচ্ছেদ: মসজিদ ও ইমামের ডান দিকের ফযীলত

অনুবাদ: হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন, এক রাতে নামাজ আদায় করার জন্য আমি আল্লাহর নবী (সা.)-এর বাম পাশে দাঁড়ালে তিনি আমার কাঁধ বা হাত ধরে তাঁর ডান পাশে দাঁড় করেছিলেন এবং হাত দ্বারা পিছনের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَأَخَذَ بِيَدِي أَوْ بِعَضُدِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ১০১ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য স্পষ্ট, তা হলো মসজিদ ও ইমামের ডান দিকের ফযীলত বর্ণনা করা। ইমাম ও মসজিদের ডান দিকের বাম দিকের তুলনায় বিশেষ ফযীলত ও শ্রেষ্ঠত্ব রয়েছে। হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত আছে: قال رسول الله (ص) ان الله وملائكته يصلون علي ميامن الصفوف (ابن ماجه)

প্রশ্ন: হাদীস দ্বারা ইমামের ডান দিকের ফযীলত নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। কেননা, নবী করীম (সা.) ইবনে আব্বাস (রা.)-কে টেনে ডান দিকে নিয়ে এসেছিলেন। আর এ ঘটনাটি ছিল ঘরের, তাহলে মসজিদের ডান দিকের ফযীলত কিভাবে প্রমাণিত হলো?

উত্তর: ইমাম বুখারীর অভ্যাস হলো এমন রেওয়ায়েতের দিকে ইঙ্গিত করা যা সহীহ; যদিও তা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী নয়। সুতরাং এ ধরনের হাদীস হলো হযরত বারা ইবনে আযেব (রা.) বলেন:كنا اذا صلينا خلف النبي (ص) احببنا ان نكون عن يمينه (اخرجه النسائي) অর্থাৎ যখন আমরা নবী করীম (সা.)-এর পিছনে নামাজ পড়তাম, তখন  আমরা নবী করীম (সা.)-এর ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম। বুঝা গেল সেটি মসজিদেরও ডান দিক।

প্রশ্ন: হযরত ইবনে ওমর (রা.) হতে হাদীস বর্ণিত হয়েছে: قال قيل للنبي صلي الله عليه وسلم ان ميسرة المسجد تعطلت فقال النبي صلي الله عليه وسلم من عمر ميسرة المسجد كتب له كفلان من الاجر (ابن ماجه)

(হুযুর (সা.)-কে বলা হলো মসজিদের বামদিকের ব্যবহার সকলেই বর্জন করছে। তখন হুযুর (সা.) বললেন যে ব্যক্তি মসজিদের বামদিককে আবাদ করবে তার জন্য দুই কিফল ছওয়াব রয়েছে। এ হাদীসটি ঐ হাদীসের বিপরীত।

উত্তর: এ হাদীসের সনদে লাইছ বিন আবী সুলাইম আছে, যিনি হলেন দুর্বল রাবী।

২. এ হুকুম একটি অস্থায়ী কারণে দেয়া হয়েছিল। সুতরাং এ হাদীস দ্বারা দলীল প্রদান করা সঠিক হবে না; বরং ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ইবনে মাজার হাদীসটির খণ্ডন করা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.